বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:০৭
শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা

বরিশাল সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারীদের ইন-হাউজ প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক  বরিশাল সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারীদের ইন – হাউজ প্রশিক্ষন কর্মসূচীর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের কম্পিউটার ল্যাব রুমে ৬দিন ব্যাপী ইন – হাউজ প্রশিক্ষন কর্মসূচীর সমাপনী অনুষ্ঠান হয়।

সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী নুরউদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল।বিশেষ অতিথি ছিলেন,বরিশাল সরকারী পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মো: রুহুল আমিন,প্রশিক্ষন কর্মসূচীর কো – অর্ডিনেটর ও চীফ ইনস্ট্রাক্টর (অটোমোবাইল) মো: জাকির হোসেন,প্রশিক্ষক মো: আ: রহিম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন,শিক্ষকতা একটি মহান পেশা এ পেশায় নিজেকে যোগ্য করে গড়ে তুলতে প্রশিক্ষনের বিকল্প নেই।শিক্ষকদের পেশাগত জীবনে উন্নয়ন সাধন করতে হলে নিয়মিত প্রশিক্ষন গ্রহন করতে হবে। প্রশিক্ষন গ্রহন করে ক্লাসরুমে তা বাস্তবায়ন করলেই এ প্রশিক্ষনের উদ্দেশ্য সফল হবে।

উল্লেখ্য প্রশিক্ষন শেষে প্রশিক্ষনার্থী শিক্ষক ও কর্মচারীদের মাঝে সনদ বিতরন করা হয়।