রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৪১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

জেডিসি পরীক্ষার ফলাফলে শীর্ষে ঝালকাঠির এনএস কামিল মাদরাসার শিক্ষার্থীরা

ডেক্সরিপোর্ট  জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলে শীর্ষে রয়েছে ঝালকাঠি এনএস কামিল মাদরাসা। এবার মাদরাসা থেকে ২২৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে শতভাগ পাস করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন। বাকিরা বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে।

দেশের খ্যাতনামা বিভিন্ন মাদরাসার জেডিসি পরীক্ষার ফলাফলের প্রতিযোগিতায় এনএস কামিল মাদরাসা প্রথম স্থান অধিকার করেছে বলে জানিয়েছেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গাজী মো. শহিদুল ইসলাম।

তিনি বলেন, মাওলানা আযিযুর রহমান নেছারাবাদী কায়েদ সাহেব ১৯৫৬ সালে এই মাদরাসা প্রতিষ্ঠা করেন। সাড়ে পাঁচ হাজার ছাত্রের পদচারণায় মুখরিত মাদরাসায় অনার্স, মাস্টার্স, দাখিল, আলিম, ফাজিল, কামিল (হাদিস, তাফসির, ফিকহ ও আদব) ফলাফলে শীর্ষ স্থান অর্জনকারী দেশের শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

তিনি বলেন, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ খলিলুর রহমানের পৃষ্ঠপোষকতা, অরাজনৈতিক শিক্ষাঙ্গন, সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষাগ্রহণ ও শিক্ষার্থীদের মানোন্নয়নে সার্বিক ব্যবস্থা গ্রহণ করায় জেডিসিতে সন্তোষজনক ফলাফল লাভ করা সম্ভব হয়েছে।