রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:৩১
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

আইএস পরাজিত ‘খিলাফত’ শেষ হয়েছে বলে দাবি করেছে : এসডিএফ

ডেক্সরিপোর্ট: সিরিয়ায় ইসলামিক স্টেট আইএস পরাজিত হওয়ার পর জঙ্গিগোষ্ঠীটির শেষ ঘাঁটি বাঘুজে বিজয় নিশান উড়িয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহী বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ।

এসডিএফের মুখপাত্র মুস্তাফা বালি টুইটারে এমন তথ্য লিখেছেন তা বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, এসডিএফের মুখপাত্র মুস্তাফা বালি টুইটার বার্তায় দাবি করেছেন, বাঘুজ মুক্ত হয়েছে ও দায়েশের বিরুদ্ধে সামরিক বিজয় সম্পন্ন হয়েছে। এছাড়া তথাকথিত খিলাফতের পুরোপুরি পতন হয়েছে।

তিনি আরও লিখেছেন, জঙ্গিগোষ্ঠীটির শেষ ঘাঁটি বাঘুজে-তেও বিজয় নিশান উড়ানো হয়েছে। এর মধ্য দিয়ে তথাকথিত আইএস খিলাফতের পুরোপুরি পতন হয়েছে। বাঘুজের কাছে বিজয় অনুষ্ঠানে এসডিএফের ব্যান্ডদল যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা ও এসডিএফের দলীয় পতাকার সামনে মার্কিন জাতীয় সঙ্গীতও পরিবেশন করে।

বাঘুজ থেকে রয়টার্সের এক সাংবাদিক জানিয়েছেন, শনিবার সকালেও গোলাগুলি ও মর্টারের গোলাবর্ষণ অব্যাহত ছিল। এ সময় এসডিএফের এক কমান্ডার সতর্ক করে বলেছেন, জঙ্গিদের স্লিপার সেলগুলো হামলার ষড়যন্ত্র করতে থাকায় সামনের সময়গুলো আরও ভয়াবহ হতে পারে।

বাঘুজ থেকে প্রচুর বেসামরিক লোক বের হয়ে আসার পর চূড়ান্ত অভিযান শুরু করে এসডিএফ। এ সময় দুপক্ষের চূড়ান্ত লড়াই কয়েক সপ্তাহ স্থায়ী হয়। একসময় সিরিয়া ও ইরাকের ৮৮ হাজার বর্গকিলোমিটার এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল জঙ্গিগোষ্ঠী আইএস। বাঘুজের লড়াইয়ে পরাজিত হওয়ার মধ্য দিয়ে অবশিষ্ট শেষ এলাকাগুলোতে নিয়ন্ত্রণ হারাল তারা।

তবে তারা পরাজিত হলেও সিরিয়া ও ইরাকে আইএসের উপস্থিতি বজায় আছে এবং নাইজেরিয়া, ইয়েমেন, আফগানিস্তান ও ফিলিপিন্সে তাদের আনুগত্য স্বীকার করা জঙ্গিগোষ্ঠীগুলো তৎপর রয়েছে।

মার্চের শুরুর দিকে কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ জোট আইএসের বিরুদ্ধে তাদের চূড়ান্ত লড়াই শুরু করে। এই সময়ে পূর্ব সিরিয়ার বাঘুজ গ্রামে আইএসের অবশিষ্ট যোদ্ধারা অবস্থান নিয়েছিল। আগে বোঝা না গেলেও অভিযান শুরুর পর বোঝা যায় অনেক বেসামরিক লোক বাঘুজে রয়ে গেছেন। ফলে তাদের সরে যাওয়ার সুযোগ দিতে আক্রমণ বন্ধ করে এসডিএফ।

চুড়ান্ত যুদ্ধের সময়ে বাঘুজে বিদেশি নাগরিকসহ কয়েক হাজার নারী ও শিশু এসডিএফ পরিচালিত উদ্বাস্তু শিবিরে আশ্রয় নেয়। এ সময় আইএসের অনেক যোদ্ধাও বাঘুজ ত্যাগ করে। তবে যারা সেখানে অবস্থান করেছিল তারা এসডিএফের বিরুদ্ধে তুমুল প্রতিরোধ গড়ে তোলে। তারা সেখানে আত্মঘাতী হামলা ও গাড়ি বোমা হামলা চালালেও শেষ রক্ষা হয়নি।