বুধবার, ৭ই জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:১৪
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

‘লাইম’ রোগে আক্রান্ত জাস্টিন বিবার

বিনোদন ডেস্ক  ত্বকে ফুসকুড়ি এবং চেহারা নিয়ে বেশ কিছুদিন ধরেই সমালোচনা হচ্ছিল। এই প্রসঙ্গে জাস্টিন বিবার বুধবার ইনস্টাগ্রামে লিখেছেন, ‌‘প্রায় দুই বছর ধরে লাইম রোগে ভুগছি, এখন পর্যন্ত রোগ নিরাময় হয়নি, তবে আমি সুস্থ হয়ে ফিরবো।’

বোরেলিয়া বার্গডোরফেরি ব্যাকটেরিয়ার কারণে লাইম রোগ হয়ে থাকে। ব্লাকলেগড টিকস পোকার কামড়ের মাধ্যমে মানুষের শরীরে এই ব্যাকটেরিয়া প্রবেশ করে। এ রোগে আক্রান্ত হলে জ্বর, মাথা ব্যথা, ক্লান্তি, অস্থিসন্ধিতে ব্যথা এবং ত্বকে ফুসকুড়ি দেখা দেয়।

এই রোগে আক্রান্ত ব্যক্তি সঠিক চিকিৎসা না পেলে সংক্রমণ ছড়িয়ে পড়ে হৃৎপিণ্ড এবং স্নায়ুতন্ত্রে। অ্যান্টিবায়োটিক ব্যবহার করে কয়েক সপ্তাহের মধ্যেই এই রোগটি নিরাময় করা সম্ভব। তবে বেশি ছড়িয়ে পড়লে তা ঝুঁকিপূর্ণ হয়ে যায়।