রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:২১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

জবির প্রথম সমাবর্তন কাল

মিজানুর রহমান, জবি প্রতিনিধি  দীর্ঘ ১৪ বছর পর আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি)প্রথম সমাবর্তন।বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে(ধুপখোলা মাঠ) এ ১৯ হাজার গ্রাজুয়েটদের সমাবর্তনের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্টানে সভাপতিত্ত করবেন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর জনাব মোঃআবদুল হামিদ।এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড.দিপু মনি।এছাড়া উক্ত সমাবর্তনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের শিক্ষক ইমেরিটাস প্রোফেসর ড.অরুণ কুমার বশাক।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুত্রে জানা গেছে জবির প্রথম সমাবর্তনে অংশগ্রহণ করেছে ১৮ হাজার ৩১৭ জন শিক্ষার্থী। এদের মধ্যে স্নাতকোত্তর ৪ হাজার ৮২৯ জন।স্নাতক ১১হাজার ৮৭৭ জন।পি এইচডি ৬ জন। এমফিএল ১১ জন।
এবং ইভিনিং প্রোগ্রামে ১৫৭৪ জন।

উক্ত সমাবর্তনের উদ্বোধন করবেন মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।সকাল ১১টা ৫০ মিনিটে সমাবর্তনের শোভাযাত্রা,দুপুর ১২টায় মহামান্য রাষ্ট্রপতির আগমন ও জাতীয় সংগীত, ১২.০১ মিনিটে সমাবর্তনের উদ্বোধন ঘোষণা ও দুপুর ১ টার সময় সমাবর্তনের সমাপ্তি ঘোষণা করবেন চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ।

সমাবর্তনে অংশগ্রহণকারীদের অবশ্যই আমন্ত্রণ পত্রটি সাথে আনতে হবে।এবং কোন ব্যাক্তি মোবাইল ফোন, ক্যামেরা,ছাতা,ঘড়ি,কোন প্রকার ইলেকট্রিক ডিভাইস, ব্যাগ নিয়ে যাওয়া সম্পুর্ন নিষিদ্ধ।

এছাড়া সমাবর্তনে অংশগ্রহণকারীদের জন্য সকাল ৮ টা থেকে ১১ টার ভিতর প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে

সমাবর্তন বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন সমাবর্তনের সকল কাজ সুন্দর ও সাফল্য মন্ডিত করার জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে।আশাকরি আপনাদের সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিতে পারবো।