বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:০৩
শিরোনাম :
বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা

নিউজিল্যান্ডে নিহতদের পরিবারকে ১০ লাখ ডলার দেবেন সৌদি যুবরাজ তালাল

ডেক্সরিপোর্ট: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের পরিবারকে ১০ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন সৌদি আরবের যুবরাজ ও ধনকুবের আল-ওয়ালিদ বিন তালাল।

খুব শীঘ্রই এ অর্থ তাদের পরিবারকে দেয়া হবে। প্রসঙ্গত ১৫ মার্চ (শুক্রবার) ক্রাইস্টচার্চের আল-নূর ও লিনউড মসজিদে জুমার নামাজের সময় অস্ট্রেলীয় শ্বেতাঙ্গ সন্ত্রাসী ব্রেন্টন ট্যারান্ট বন্দুক হামলা চালিয়ে ৫০ জন মুসল্লিকে হত্যা করে। এ ঘটনার মুসলিম বিশ্বসহ বিভিন্ন দেশ নিন্দা ও প্রতিবাদ জানায়।

এ দিকে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ক্রাইস্টচার্চ হত্যাযজ্ঞের ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিন্দা জানিয়েছেন।