রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ৬:২৫
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

হ্যাকার থেকে বাঁচাতে ফেসবুক নোটিফিকেশনস নামে ফিচার আনল ফেসবুক

অনলাইন ডেস্ক  হ্যাকার থেকে বাঁচাতে ফেসবুক নোটিফিকেশনস নামে নতুন একটি ফিচার চালু করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।

এখন থেকে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ভিন্ন কোনো ওয়েবসাইট বা অ্যাপে লগইন করা হলে তা সঙ্গে সঙ্গে ব্যবহারকারীকে জানানো হবে।

ফলে ব্যবহারকারী তার অ্যাকাউন্ট কোথাও অবৈধভাবে ব্যবহৃত হচ্ছে কিনা বা হ্যাক হয়েছে কিনা তা বুঝতে পারবেন।

এ ছাড়া অ্যাপে লগইনের সময় কী কী তথ্য সরবরাহ করছেন তাও জেনে নিতে পারবেন।

চলতি সপ্তাহেই ফিচারটি ফেসবুক লগইন অংশে যুক্ত হয়েছে।

এখন থেকে ফেসবুক লগইন ফিচার দিয়ে কোনো থার্ড পার্টি অ্যাপে বা সাইটে ঢোকা হলে তা ফেসবুক অ্যাপ, ওয়েবসাইট ও ইমেইলে নোটিফিকেশন আকারে চলে আসবে।

এ বিষয়ে ফেসবুকের সফটওয়্যার প্রকৌশলী পুক্সুয়ান শি বলেছেন, আমরা নোটিফিকেশনকে এমনভাবে নকশা করেছি, যাতে কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে ফেসবুক অ্যাকাউন্ট থেকে কী কী তথ্য নিচ্ছে, এর তালিকা থাকবে। যে কারণে এসব অ্যাপ নিয়ন্ত্রক ব্যবহারকারীর সব তথ্য সংগ্রহ করতে পারবে না। এ ছাড়া তথ্য দেয়ার পর সেটিংসে গিয়ে সম্পাদনা করার সুযোগও থাকবে।