শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:২১
শিরোনাম :
ইতিহাসের সবচেয়ে বড় বন্দিবিনিময়ের জন্য প্রস্তুত হচ্ছে রাশিয়া-ইউক্রেন মুলাদীতে ছাত্রদলের সচেতনতামূলক ব্যানার সরালেন বিএনপি নেত্রী মিম্মুর ছেলে,নেতাকর্মীদের মাঝে অসন্তোষ! এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে বরিশালে এনসিপির বিক্ষোভ বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান

ফেসবুকে যুক্ত হলো ‘কেয়ার’ রিঅ্যাকশন’

অনলাইন ডেস্ক  একের পর এক নিত্য নতুন ফিচার নিয়ে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। তারই ধারাবাহিকতায় এবার ‘কেয়ার ইমোজি’ নামে নতুন ইমোজি চালু করেছে ফেসবুক। গুগল প্লে স্টোর থেকে ফেসবুক অ্যাপ আপডেট করে নিলেই যে কেউ উপভোগ করতে পারবেন এ ইমোজি।

বর্তমানে ফেসবুক ও মেসেঞ্জারে যেসব ইমোজি রয়েছে তাতে লাইক, লাভ, স্যাড, ওয়াও, হাহা ও অ্যাংরি অনুভূতি প্রকাশ করা যায়। এসবের সঙ্গে এবার নতুন যোগ হলো ‘কেয়ার’ ইমোজি বাটন।

মূলত করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বজুড়ে লকডাউনে মানুষজন আগের চেয়ে বেশি সামাজিক যোগাযোগমাধ্যম নির্ভর হয়ে পড়েছে। তাই বর্তমান পরিস্থিতি বিবেচনায় নতুন রিঅ্যাকশন ইমোজি নিয়ে হাজির হয়েছে ফেসবুক। ফেসবুক অ্যাপ ও মেসেঞ্জার অ্যাপে নতুন এই ইমোজি ব্যবহার করা যাচ্ছে।

ফেসবুক, মেসেঞ্জারে যোগ করার জন্য এরই মধ্যে হার্টের আদলে একাধিক ‘কেয়ার’ ইমোজি প্রস্তুত করা হয়েছে। কঠিন করোনাকালে বন্ধু-বান্ধব ও পরিবার পরিজনের প্রতি আরও সহজে সহানুভূতি ও সমর্থন জানানোর লক্ষ্যেই এ উদ্যোগ বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির যোগাযোগ বিভাগের ম্যানেজার আলেক্সান্দ্রু ভইসিয়া এক টুইট বার্তায় বলেন, আমরা আশা করি যে এই রিঅ্যাকশনগুলো দিয়ে করোনা সঙ্কটের সময়ে নিজেদের বন্ধুদের প্রতি বাড়তি সমর্থন দেখাতে পারবে।

এই নতুন ইমোজি ব্যবহার করতে চাইলে প্লে স্টোরে গিয়ে এখনই ফেসবুক ও মেসেঞ্জার অ্যাপ অ্যাপডেট করে নিন।