মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:০৪
শিরোনাম :
দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী

ইমরান খানকে গাড়ি উপহার দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ডেক্সরিপোর্ট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ পাকিস্তানে ৩ দিনের সফরে এসে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে একটি গাড়ি উপহার দিয়েছেন। খবর: ডনের।

এ সময় পাকিস্তানের করাচিতে মালয়েশিয়ার গাড়ির ব্র্যান্ড প্রোটনের একটি কারখানা দেয়ার ঘোষণা দেন ড. মাহাথির। এ উপলক্ষে সেখানে পাক প্রধানমন্ত্রীকে নিজ দেশের তৈরি এক্স৭০ মডেলের একটি গাড়ি উপহার দেন আধুনিক মালয়েশিয়ার জনক মাহাথির। সফর শেষ করে শনিবার পাকিস্তান ত্যাগ করেন মাহাথির।

ইমরান খানের আমন্ত্রণে দেশটিতে সফরে আসেন মাহাথির মোহাম্মদ। শুক্রবার পাকিস্তান দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে অংশ নেন মাহাথির।