বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, রাত ১১:৫২
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক  দুর্দান্ত ব্যাটিং-বোলিং সব মিলিয়ে দারুণ এক জয় পেয়েছে লাল-সবুজের দল।

বৃহস্পতিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১০৪ রানে জয় পেয়েছে বাংলাদেশ। ফলে কাঙ্ক্ষিত সেমিফাইনালে জায়গা করে নিলো তৌহিদ, তানজিদ, শাহদাতরা।

শেষ আটের লড়াইয়ে পোচেফস্ট্রুমে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১৫৭ রানে আটকে দেয় বাংলাদেশের যুবারা। প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ ৫ উইকেটে ২৬১ রান করে। আর সেই রানের লক্ষ্যে খেলতে নেমে প্রোটিয়ারা ৪২ ওভারে ১৫৭ রানেই গুটিয়ে যায়।

ব্যাটিংয়ে বাংলাদেশের হয়ে দারুণ ইনিংস খেলেন তানজিদ হাসান ও শাহাদাত হোসেন। আর বোলিংয়ে তো তাণ্ডব চালিয়েছেন বাঁ হাতি স্পিনার রকিবুল হাসান। তার সামনে দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের এই বোলার ১৯ রানে ৫ উইকেট নেন।

যুব বিশ্বকাপে এটা দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে ওঠা বাংলাদেশের। এর আগে ২০১৬ সালে একবার সেমিফাইনালে ওঠেছিল বাংলাদেশ।