রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৩২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বঙ্গবন্ধু জাতীয় চাম্পিয়নশীপে আঞ্চলিক পর্যায়ে সাতক্ষীরা জেলা চাম্পিয়ন

ডেক্সরিপোর্ট  সর্বকালের সর্বশ্রষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২০ এর বরিশাল জেলা বনাম সাতক্ষীরা জেলার মধ্যে ফুটবল খেলায় সাতক্ষীরা জেলা চ্যাম্পিয়ন হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) বিকাল ৩ টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে বরিশাল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বরিশাল জেলা বনাম সাতক্ষীরা জেলার মধ্যে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

খেলার শুভ উদ্বোধন করেন বরিশাল জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল মেট্টোপলিটন পুলিশ(বিএমপি)’র উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো: খাইরুল আলম,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও সদস্য সচিব জেলা ক্রীড়া সংস্থা বরিশাল প্রশান্ত কুমার দাস,সহ-সভাপতি বিভাগীয় ক্রীড়া সংস্থা বরিশাল, মোঃ আসাদুজ্জামান খসরু,বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আলমগীর খান আলো,ডিসি(উত্তর) পত্নী দিলরুবা আলম সহ সভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরীসহ সাবেক ও বর্তমান ফুটবল খেলোয়ার, উভয় দলের কোচ, ম্যানেজার, খেলোয়ার, রেফারি ধারাভাষ্যকার প্রমুখ।

খেলার শুরুতে প্রধান অতিথি উভয় দলের ক্যাপ্টেন, খেলোয়াড়, টিম ম্যানেজার, রেফারিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে উভয় দলের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন,খেলা মানুষের শরীর ও মনকে সুস্থ রাখে।খেলার মাধ্যমে নিজেকে বিকশিত করে তুলে ধরা যায়।পেশাদারিত্বের সাথে নিয়মিত খেলায় অংশগ্রহন করলে বাংলাদেশে ফুটবল তার হারানো ঐতিহ্য ফিরে পাবে।তাই নিয়মিত খেলাধুলায় অংশ গ্রহন করে নিজেকে বিকশিত করার মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমর্যাদা বৃদ্ধি করতে সকলকে সচেষ্ট থাকতে হবে।আজকের বিজয়ী দল সাতক্ষীরা দলকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই,আমরা আশা করছি তাদের এ সফলতা উত্তরোত্তর বৃদ্ধিপাবে।

উল্লেখ্য,গত ১৭ জানুয়ারি ২০২০ তারিখ থেকে দেশব্যাপী একযোগে শুরু হয়েছে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২০ এর খেলা। এ উপলক্ষে আজকে আঞ্চলিক পর্যায়ের খেলায় সাতক্ষীরা জেলা ১-০ গোলে বরিশাল জেলা কে পরাজিত করে জয়লাভ করেন। পরে উপস্থিত অতিথিরা উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।