বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, রাত ১০:২৫
শিরোনাম :
মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

বরিশালে “এসো মুক্তিযুদ্ধের গল্পশুনি” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে বরিশাল বাঘিয়া আল আমিন কামিল মাদ্রাসায় “এসো মুক্তিযুদ্ধের গল্পশুনি” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারী) বেলা ১২ টায় বরিশাল বিভাগীয় তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের গল্প বলে স্মৃতি চারন করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কে এস এম মহিউদ্দিন মানিক,বীর প্রতীক।বিশেষ অতিথি ছিলেন,বরিশাল জেলা শিক্ষা অফিসার মো:আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন বাঘিয়া আমিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: আ: রব।

এ সময় বক্তারা বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রাম করে মুক্তিযোদ্ধারা এদেশ বাসীকে পরাধীনতার শৃংখল থেকে মুক্ত করে মহান স্বাধীনতা এনে দিয়েছেন।আমাদেরকে সঠিক শিক্ষাগ্রহন করে স্বাধীনতার ইতিহাস জানতে হবে।শিক্ষার মাধ্যমে দেশ প্রেম মায়া মমতা গড়ে ওঠে।মানসম্মত শিক্ষা গ্রহন করে নিজেকে দক্ষকরে গড়ে তুলতে হবে।যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করে যেতে হবে।তাহলেই এদেশ একদিন জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশে পরিনত হবে।

পরে মুক্তিযুদ্ধের গল্পবলা,চলচ্চিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়