ডেক্সরিপোর্ট নরসিংদীতে ঝড়ের সময় দেয়াল চাপা পড়ে এক কিশোরী নিহত এবং তার দুই বোন আহত হয়েছে। ঝড়ে বসতঘরের দেয়াল ধসে পড়ায় ইয়াছমিন (১৪) নামে এক কিশোরী নিহত এবং রত্না (১৬) ও হাসি (১০) নামে তার দুই বোন গুরুতর আহত হয়েছে।
তারা নরসিংদী শহরের বানিয়াছল বালুরচর এলাকার বাসিন্দা চা বিক্রেতা ইয়াছিন মিয়ার সন্তান।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঝড় শুরু হয়। হঠাৎ ঘরের উঁচু দেয়াল ধসে পড়লে ৩ বোন চাপা পড়ে। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়ার পথে ইয়াছমিনের মৃত্যু হয়।