শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:২৭
শিরোনাম :
বিএম কলেজের অশ্বিনীকুমার হলে মধ্যরাতে উত্তেজনা,সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে হামলার চেষ্টা বরিশালে হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন বরিশালকে নিরাপদ,পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলা হবে-এনসিপির মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

আইসোলেশনে তাবলিগ জামাত সদস্যদের কাণ্ড!

অনলাইন ডেস্ক  তাবলিগ জামাতে অংশগ্রহণকারী সদস্যদের বহু মানুষ এখন সারা দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। আর কিছু কিছু আক্রান্ত মানুষ ও সম্ভাব্য করোনা আক্রান্তদের কোয়ারেন্টাইন ও আইসোলেশনে পাঠানো হয়েছে। এরমধ্যেই ভারতের গাজিয়াবাদে হাসপাতাল থেকে পাওয়া গেল চাঞ্চল্যকর অভিযোগ।

তাবলিগ জামাতের বেশ কিছু সদস্য যারা গাজিয়াবাদের হাসপাতালে ভর্তি আছেন তারা স্বাস্থ্যকর্মীদের সঙ্গে রীতিমতো নোংরা ব্যবহার করেছেন। তারা স্বাস্থ্যকর্মীদের দিকে যৌন উস্কানিমূলক নোংরা অঙ্গভঙ্গী করছেন পাশাপাশি নগ্ন হয়ে তারা হাসপাতালের মধ্যেই ঘুরে বেড়াচ্ছেন।

গাজিয়াবাদের সিএমও স্থানীয় পুলিশ চিঠি দিয়েছেন, তারা জানিয়েছেন তাবলিগ জামাতে যারা অংশগ্রহণ করেছেন তাদের বেশ কিছুজন গাজিয়াবাদ হাসপাতালে রয়েছেন তারা হাসপাতালে কর্মচারীদের সঙ্গে দুর্বব্যহার করছে। হাসপাতালের নার্সিং স্টাফদের বিরুদ্ধে রোগীদের এই ব্যবহার নিয়ে কথা বলা হচ্ছে।

গাজিয়াবাদের এমএমজি জেলা হাসপাতাল সিএমও বলেন, জামাতি রোগীরা চিকিৎসকদরে তত্ত্বাবধানে রয়েছে তারা সম্ভাব্য করোনা ভাইরাস আক্রান্ত, হাসপাতালে তাদের আইসোলেশনে রাখা হয়েছে। আইসোলেশন ওয়ার্ডে থাকায় তারা প্যান্ট না পরেই ঘুরছে। পাশাপাশি নোংরা গান শুনছে।

সিএমও আরও জানিয়েছে, রোগীরা হাউসকিপিং স্টাফদের কাছে সিগারেট চাইছে পাশাপাশি নার্সদের দিকে নোংরা ইঙ্গিত করছে। সিনিয়র মেডিক্যাল অফিসিয়াল জানিয়েছে যা পরিস্থিতি হচ্ছে তা নার্সিং স্টাফদের জন্য খুবই চাপের।