মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:১১
শিরোনাম :
বি আর টি সির বরিশাল বাস ডিপোতে নাশকতার অভিযোগ ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার : তথ্যপ্রযুক্তিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিম নথুল্লাবাদে ভোজনপ্রেমীদের জন্য চালু হলো অভিজাত ‘শাহী ভোজন’ রেস্তোরাঁ ৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে বরিশালে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ মহলের আচরণ ইসরাইলি গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে: আইজেনকট বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড জিয়ানগরের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা বিএম কলেজে বরগুনা জেলা ছাত্র কল্যাণ পরিষদের নবীন বরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত

মিয়ানমার নৌবাহিনীর গুলিবর্ষণ, ৬ বাংলাদেশি জেলে আহত

ডেক্সরিপোর্ট  কক্সবাজারের টেকনাফ উপজেলায় সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বাংলাদেশি ট্রলারকে লক্ষ্য করে মিয়ানমারের নৌবাহিনী গুলিবর্ষণ করেছে। এতে ট্রলারের ছয় জেলে আহত হয়েছেন।

সেন্টমার্টিন দ্বীপের পাশে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে বাংলাদেশ-মিয়ানমার জলসীমার কাছাকাছি এ ঘটনা ঘটে।

আহত জেলেরা হলেন- মো. রহিম খান, মোহাম্মদ জীবন, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ আলী হোসেন, মোহাম্মদ আবদুল মজিদ ও মোহাম্মদ শেখ আহমদ।

বুধবার (৮ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন চট্টগ্রামের স্টাফ কর্মকর্তা (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) এম সাইফুল ইসলাম।

কমান্ডার এম সাইফুল ইসলাম জানান, গত সোমবার এফভি সানিয়া ও এফভি জিনিয়া নামে দুটি ফিশিং ট্রলার সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগরে বাংলাদেশ-মিয়ানমার জলসীমার কাছাকাছি মাছ শিকার করতে যায়। মঙ্গলবার রাতে মিয়ানমারের নৌবাহিনী ওই ট্রলারকে দাঁড়ানোর জন্য সংকেত দেয়। তবে ট্রলার দুটি সংকেত অমান্য করে বাংলাদেশের দিকে চলে আসার সময় মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা গুলিবর্ষণ করেন। এতে এফভি সানিয়ার ছয় জেলে আহত হন।

পরে কোস্টগার্ডের টহল জাহাজ ঘটনাস্থলে পৌঁছে ওই ফিশিং ট্রলারের জেলেদের উদ্ধার করে এবং কোস্টগার্ডের জাহাজে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর ফিশিং ট্রলারসহ জেলেদের চট্টগ্রামে পৌঁছে দেওয়া হয়েছে।