বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৯:৪৬
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

৪০ লাখে বিক্রি মাশরাফীর ব্রেসলেট

স্পোর্টস ডেস্ক  দীর্ঘ ১৮ বছর ধরে সঙ্গে থাকা ব্রেসলেটটি মাশরাফি বিন মোর্ত্তজা নিলামে তুলেছিলেন করোনা দুর্গত মানুষদের জন্য ব্যয় করতে। ‘অকশন ফর অ্যাকশন’ পেজ থেকে নিলামে তোলা ওই ব্রেসলেটটি ৪০ লাখ টাকায় বিক্রি হয়েছে। রোববার (১৭ মে) রাতে ব্রেসলেটটি কিনে নিয়েছে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বিএলএফসিএ।

জানা যায়, শনিবার সন্ধ্যা থেকে শুরু হয়ে নিলাম চলে রোববার রাত ১১টা পর্যন্ত। নিলামের শুরুতে ব্রেসলেটের ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৫ লাখ টাকা। শেষ পর্যন্ত তা গড়ায় ৪০ লাখ পর্যন্ত। এই দুঃসময়ে অসহায় মানুষদের।
জন্য এই অর্থ ব্যায় করা হবে।

এ বিষয়ে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক বলেছেন, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সফল অধিনায়ক, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন ব্রেসলেট নিলামের প্রাপ্ত অর্থ নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনে দান করবেন, যা করোনাকালে দেশের দুস্থ মানুষের জন্য ব্যয় করা হবে।’

তবে নিলামে বিক্রি হলেও ব্রেসলেট থাকছে ম্যাশের হাতেই। বিএলএফসিএর চেয়ারম্যান মমিন উল ইসলাম লাইভে যুক্ত হয়ে জানিয়েছেন, এই ব্রেসলেট কিনে নিয়ে তারা আবার মাশরাফিকেই উপহার দিতে চান।

তিনি বলেন, মাশরাফীর এই ব্রেসলেট অমূল্য। তবু আমরা আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠনের পক্ষ থেকে তার এই উদ্যোগের পাশে দাঁড়াতে চেয়েছি। তাকে সম্মান জানাতে চেয়েছি। আমরা এই উদ্যোগের অংশ হতে পেরে আমরা আনন্দিত।

এর আগে সাকিব আল হাসান তার ২০১৯ বিশ্বকাপের ব্যাট নিলামে ২০ লাখ টাকায় বিক্রি করেছেন। মুশফিকুর রহিমের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট কাল রাতে ১৭ লাখ টাকায় কিনে নেয় পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির ফাউন্ডেশন। এছাড়াও বেশ কয়েকজন ক্রিকেটার তাদের স্মৃতি বিজড়িত বিভিন্ন সরঞ্জাম নিলামে তুলেছেন।