রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:১৫
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

করোনা আতঙ্কে নায়িকা শ্রাবন্তী

বিনোদন ডেস্ক  কোভিড-১৯ মহামারী আতঙ্কে দিন যাপন করছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। সারাক্ষণ তার মধ্যে করোনা ভীতি কাজ করছে।

শ্রাবন্তী যে বাসায় থাকেন তার একটি ব্লকে করোনা রোগীর সন্ধান মিলেছে। তাই পুরো ভবনেই ছড়িয়েছে ভয়।

ভারতীয় সংবাদমাধ্যমকে নায়িকা শ্রাবন্তী জানিয়েছেন, ‘খুবই আতঙ্কে আছি। খুব চিন্তা হচ্ছে। করোনার প্রকোপের পর থেকে সাবধানতা নিয়েছিলাম। এবার দেখছি আরও সতর্ক হতে হবে।’

তবে আক্রান্ত ব্যক্তি দ্রুত সুস্থ হয়ে উঠুক সেই প্রার্থনাও করেছেন তিনি।

এর আগে রাজ-শুভশ্রী দম্পতির বাসভবনে করোনা রোগীর সন্ধান মিলে। মা হতে যাওয়া এই অভিনেত্রী এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন।