শামীম আহমেদ ১৮ বছরের তরুনীকে ধর্ষনের ঘটনায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানায় দায়ের হওয়া মামলার এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৮ এর সদস্যরা। গ্রেফতার রাজিব ফকির (১৮) বরিশালের হিজলা থানাধীন বাউশিয়া এলাকার মোঃ হাচেন আলীর ছেলে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ১১ অক্টোবর দিবাগত রাত (১২ অক্টোবর) সোয়া ১২ টার দিকে কাজিরহাট থানাধীন আন্দারমানিক গ্রামের ১৮ বছরের ওই তরুনীকে মোবাইলে ফোন দিয়ে বাড়ির বাহিরে আসতে বলে। ভিকটিম বাড়ির বাহিরে আসলে তাকে বাড়ির পাশে নাড়ার পাল সংলগ্ন নির্জন জায়গায় নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। মেয়েটির চিৎকার শুনে পাশের লোকজন তাকে উদ্ধার করে। পরবর্তীতে ভিকটিমের পরিবার থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বরিশাল জেলার কাজিরহাট থানায় একটি মামলা দায়ের করেন। যে মামলার ২ নম্বর আসামী রাজিব ফকির। বিষয়টি অবগত হয়ে ছায়া তদন্তে নামে র্যাব-৮ এর সদস্যরা।
যার ধারাবাহিকতায় র্যাব-৮, বরিশাল সিপিএসসির একটি আভিযানিক দল সোমবার (১৯ অক্টোবর) ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে রাজিবকে গ্রেফতার করে। প্রাথমিক ভাবে আটককৃত মোঃ রাজিব ফকির(১৮) ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়।