মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৪১
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ফেব্রুয়ারিতে অক্সফোর্ডের টিকা পাচ্ছে ভারত, মূল্য ১ হাজার রুপি

অনলাইন ডেস্ক  অক্সফোর্ডের করোনাভাইরাস টিকার চূড়ান্ত ট্রায়াল সফল হলে আগামী ফেব্রুয়ারি থেকে ভারতে এটি সরবরাহ শুরু হবে। প্রথমে টিকা পাবেন স্বাস্থ্যকর্মী ও প্রবীণরা। এপ্রিলে সর্বসাধারণকে এ টিকা দেয়া হবে। দুই ডোজ টিকার বাজারমূল্য ধরা হয়েছে সর্বোচ্চ এক হাজার রুপি। খবর আনন্দবাজারের।

বৃহস্পতিবার ভারতের টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিরাম ইন্সটিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদার পুনাওয়ালা এ তথ্য জানান।

তবে সিরাম ইন্সটিটিউটের সিইও জানান, সব কিছু নির্ভর করছে চূড়ান্ত পরীক্ষার ফল এবং অনুমোদনের ওপর।

২০২৪ সালের মধ্যে সব ভারতীয় এই টিকা পাবেন বলে জানান তিনি।

টিকার কার্যকারিতা সম্পর্কে জানতে চাইলে সিরামের সিইও বলেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনিকার টিকা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে খুব ভালো কাজ করছে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। প্রথম দিকে যা ছিল উদ্বেগজনক। এখন পর্যন্ত কোনো জটিলতা ও খারাপ প্রতিক্রিয়া হয়নি। তবে সুরক্ষার জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে।

ভারতে টিকার যেসব ট্রায়াল হয়েছে, তার ফল এক মাসের মধ্যে প্রকাশিত হবে-জানান তিনি।

পুনাওয়ালা জানান, অক্সফোর্ডের টিকা সাশ্রয়ী, নিরাপদ এবং দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে।

সিরামকর্তা জানান, ভারতে অক্সফোর্ডের তৈরি কোভিড টিকার দাম এক হাজার রুপির মধ্যেই হবে। দেয়া হবে প্রাথমিকভাবে জরুরি দুটি ডোজ।

পুনাওয়ালা এও জানিয়েছেন, সব কিছু নির্ভর করছে চূড়ান্ত পর্বের ট্রায়ালের সাফল্য ও টিকার সরকারি অনুমোদনের ওপর।