মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, সকাল ১১:২৭
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

জনগনের কাংক্ষিত সেবা দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করতে পুলিশ বদ্ধপরিকর:এসপি খাইরুল আলম

ডেস্ক রিপোর্ট  কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম বলেছেন,জনগনের কাংক্ষিত সেবা অতি দ্রত সময়ের মধ্য নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।এই পিকআপ গুলো ব্যাবহার করে অতিদ্রুততার সাথে জনগনের কাছে পুলিশি সেবা পৌছে দিতে হবে।মনে রাখতে হবে আমরা বৃটিশ বা পাকিস্তানি পুলিশ নই।আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশের পুলিশ। আমরা স্বাধীন বাংলাদেশের জনগনের প্রত্যাশার পুলিশ।সুতরাং জনগনের কাছে সত্যিকারার্থে নির্ভেজাল সেবা পৌছে দেওয়াটাই আমাদের সফলতা।

মঙ্গলবার(১৬ মার্চ) সকালে কুষ্টিয়া জেলা পুলিশ লাইন্সে প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেডে সালামী গ্রহন ও প্যারেড পরিদর্শন কালে তিনি এ সব কথা বলেন।

এ সময় তিনি ফোর্সদের উদ্দেশ্যে শৃংখলা, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা,স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সহিত উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেণ।

এসপি খাইরুল আলম বলেন,জনগনের কাংক্ষিত সেবা দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করতে সরকার আমাদের যানবাহনের ব্যাবস্থা করেছে।এগুলো সরকারী সম্পদ। সঠিক ভাবে এর রক্ষনাবেক্ষন করতে হবে।এছাড়াও সরকারী মালামাল যথাযথভাবে রক্ষনাবেক্ষন ও এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।

প্যারেড অনুষ্ঠানে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা ফরহাদ হোসেন খাঁন সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা বৃন্দ।