ডেস্ক রিপোর্ট কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম বলেছেন,মাদক, দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত দেশ গঠনে পুলিশকে পেশাদারিত্বের সাথে দায়িত্বব পালন করতে হবে। একই সাথে জনগনকে নির্ভেজাল সেবা দিতে সকলকে মানবিক পুলিশ হতে হবে এবং প্রত্যেকের উপর অর্পিত দায়িত্ব ঈমানী দায়িত্ব মনে করে যথাযথভাবে সঠিক সময়ে পালনের মাধ্যমে জনগণের শতভাগ কল্যাণ নিশ্চিত করতে হবে।সকল অফিসার ও ফোর্সদের শতভাগ কল্যান নিশ্চিত করা হবে। অনুরুপ ফোর্সদের ডিসিপ্লিনের বিষয়ে আমরা জিরো টলারেন্স থাকবো।
মঙ্গলবার(১৬ মার্চ) সকাল ১১ টায় কুষ্টিয়া পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যান সভা ও অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, সমাজ থেকে মাদক মুক্ত করতে হলে আগে পুলিশকে মাদক মুক্ত হতে হবে।মাদকের সাথে কোন পুলিশ সদস্যর সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকে ছাড় দেয়া হবেনা।
এসপি মোঃ খাইরুল আলম বলেন,সমাজের আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যথা সময়ে ওয়ারেন্ট তামিল করতে হবে।মামলার ম্যারিট অনুযায়ী সত্য ঘটনা তুলে ধরে চার্জশিট দিতে হবে।ওপেন হাউজ ডে,কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের সাধারন মানুষের কাছে নির্ভেজাল ও পুলিশি হয়রানি মুক্ত সেবা পৌঁছে দিতে হবে।
এ সময় তিনি আরও বলেন,বর্তমানে করোনার প্রকোপ বাড়তে শুরু করেছে।করোনা প্রতিরোধে সম্মুখ যোদ্ধা হিসেবে সকলকে স্বাস্থবিধি মেনে চলতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ)মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল মোঃ ইয়াছির আরাফাত, এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল মোঃ আজমল হোসেনসহ জেলা পুলিশের অফিসার ও ফোর্সগণ।