বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৭
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

গুগলকে ৫০০ কোটি ডলার জরিমানা

অনলাইন ডেস্ক  অনেক আগে থেকেই ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ উঠছিল গুগলের ওপর। প্রমাণ মিলতেই বড়সড় ধাক্কা খেলো গুগল। ইতিমধ্যেই ৫০০ কোটি ডলার জরিমানার মুখে পড়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম সার্চ জায়ান্ট গুগল।

ক্রোম ব্রাউজার ব্যবহার করে ওয়েবসাইট দেখার সময় ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করতে পারে গুগল। এমনকি নিজের ব্যক্তিগত তথ্য আড়ালে রাখতে ইচ্ছুক ব্যবহারকারী যদি নিজের তথ্য প্রকাশ করতে না চান, তবে তাকে ‘ইনকগনিটো মোড’ ব্যবহার করতে বলা হয়। এবার সেই ‘ইনকগনিটো মোড’-এও ইনফরমেশন ট্র্যাকিংয়ের অভিযোগ উঠল গুগলের বিরুদ্ধে।

মামলা এড়ানোর কার্যত আর কোনও পথই খোলা নেই সার্চ জায়ান্ট গুগলের কাছে। এদিকে ইনকগনিটো মোডেও ব্যবহারকারীর ওপর নজর রাখছে মার্কিন প্রতিষ্ঠান গুগল। এই অভিযোগে গত বছরের জুনে তিন ব্যবহারকারী গুগলের বিরুদ্ধে মামলা করেন। তাদের আরও অভিযোগ ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে ঘুরপথে ব্যবসা করছে গুগল।

এদিকে গুগল অবশ্য ওই মামলা খারিজ করে দেওয়ার আবেদন জানিয়েছিল। কিন্তু বিচারক লুসি কোহ প্রতিষ্ঠানটির সে আবদারে সাড়া দেননি। বিচারক কোহ বলছেন, ইনকগনিটোর বা গোপনীয়তা মোড সক্রিয় থাকলেও গুগল যে ব্যবহারকারীদের ডেটা সংগ্রহ করছে, সে ব্যাপারে প্রতিষ্ঠানটি তাদের ‘অবহিত করেনি’। এই মামলায় অভিযোগকারীদের তরফে ৫০০ কোটি ডলার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে।