শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৩৭
শিরোনাম :
বিএম কলেজের অশ্বিনীকুমার হলে মধ্যরাতে উত্তেজনা,সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে হামলার চেষ্টা বরিশালে হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন বরিশালকে নিরাপদ,পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলা হবে-এনসিপির মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

ফুলবাড়ী পৌর মেয়র মাহমুদ আলম লিটনের সংবাদ সম্মেলন

আল মামুন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি  দিনাজপুরের ফুলবাড়ী পৌর মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক নিরাপত্তা ও ১নং পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরীর উপর হামলাকারিদের গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন পৌর মেয়র মাহমুদ আলম লিটন।

আজ সকাল ১০টায় পৌরসভার হলরুমে সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ২৪ এপ্রিল ১নং প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরীরর নিজস্ব কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের নিয়ে পারিবারিক শালিশ চলাকালে স্থানীয় কিছু বখাটে কর্তৃক প্যানেল মেয়র লাঞ্চিত হয়। এর পর থানায় মামলা করা ৫দিন অতিবাহিত হলেও অদ্যবদি আসামী ধরতে না পারায় আমরা নিরাপত্তাহিনতায় ভুগছি। তাই আসামীদের আইনের আওতায় নেওয়ার জোর দাবি জানাচ্ছি।

পরে দ্রুত আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলীপি প্রদান করা হয়।