বৃহস্পতিবার, ১৩ই মে, ২০২৬ ইং, রাত ২:১৮
শিরোনাম :
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত! অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী দুধ আনতে গেলে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার হামে আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান ২০০ টাকার জন্য কেড়ে নেওয়া হলো প্রাণ! শেবাচিমে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০

তিন মন্ত্রণালয়ের সচিব রদবদল

ডেস্ক রিপোর্ট  পদোন্নতি ও বদলির মাধ্যমে তিন মন্ত্রণালয়ের সচিব রদবদল করে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বর্তমান সচিব খাজা মিয়াকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

রোববার পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পৃথক প্রজ্ঞাপনে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের নিবন্ধক (অতিরিক্ত সচিব) মো. মকবুল হোসেনকে পদোন্নতি দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

আর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।