মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২২
শিরোনাম :
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক

ইসরাইলের ওপর নিষেধাজ্ঞার দাবিতে ওয়াশিংটনে বিক্ষোভ

অনলাইন ডেস্ক  ফিলিস্তিনে যুদ্ধাপরাধ চালানোর অভিযোগে ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবিতে ওয়াশিংটনে বিশাল বিক্ষোভ সমাবেশ হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশ থেকে হাজার হাজার বিক্ষোভকারী শনিবার ওয়াশিংটনের ঐতিহাসিক লিঙ্কন মেমোরিয়ালের সামনে ইসরাইলবিরোধী ওই সমাবেশে অংশ নেন। খবর আরব নিউজের।

সমাবেশে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে বিশ্ববাসীকে এক হয়ে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সম্প্রতি ফিলিস্তিনের গাজা ও পশ্চিমতীরে বোমা হামলায় শতাধিক আবাসিক ভবন গুঁড়িয়ে দিয়ে ইসরাইল যে মানবতাবিরোধী এবং যুদ্ধাপরাধ করেছে, এ ব্যাপারে ইহুদিবাদী দেশটির নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান বক্তারা।

১১ দিনের ওই ইসরাইলি হামলায় ৬৬ শিশু ও ৩৯ নারীসহ কমপক্ষে ২৫৪ ফিলিস্তিনি নিহত হন। এ ছাড়া আহত হয়েছেন দুই হাজার ফিলিস্তিনি।

দখলদার ইসরাইলের বিরুদ্ধে ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে আমেরিকান মুসলিমস ফর প্যালেস্টাইন (এএমপি) নামে একটি সংগঠন।

এএমপির নির্বাহী পরিচালক ওসামা আবু ইরশাইদ মার্কিন সরকারকে উদ্দেশ্য করে বলেন, ইসরাইলের নোংরা চেহারা, দখলদারিত্ব, অবৈধ কর্মকাণ্ড ও যুদ্ধাপরাধ ঢাকতে আপনাদের নির্লজ্জ সমর্থন বন্ধ করার দাবিতে লাখো মার্কিনি আজ এ বিক্ষোভ সমাবেশে শামিল হয়েছেন।