সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং, সকাল ১০:৫৫
শিরোনাম :
বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

জেরুজালেমে পতাকা ওড়ানোয় ফিলিস্তিনি শিশুকে গাড়িচাপা দিলো ইসরায়েলি পুলিশ

অনলাইন ডেস্ক  পশ্চিম তীরের পবিত্র নগরী জেরুজালেমে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় এক মুসলিম শিশুকে গাড়িচাপা দিয়েছে ইসরায়েলের পুলিশ। এক প্রতিবেদনে এ ততঝ্য জানিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদুলো এজেন্সি।

জানা যায়, গত রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় আল-আকসা মসজিদের দক্ষিণে সিলওয়ান জেলার একটি রাস্তায় এই ঘটনা ঘটে। জাওয়াদ আব্বাসি নামে ১২ বছর বয়সী এক শিশুর ওপর ওই বর্বর হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

জাওয়াদ আব্বাসি তার বাইসাইকেলে নিজ দেশ ফিলিস্তিনের পতাকা উড়িয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলো। রাস আলমন্ড নামে এলাকায় আসার পর দখলদার ইসরায়েলি পুলিশ ওই ফিলিস্তিনি কিশোরকে গাড়ি নিয়ে ধাওয়া করে।

একপর্যায়ে ইসরায়েলি পুলিশ তার ওপর গাড়ি তুলে দেয়। এতে সাইকেল থেকে পড়ে যায় আব্বাসি। পরে তার পায়ের ওপর তুলে দেওয়া হয় গাড়িটি।

এই ঘটনার পর গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ইসরায়েলি পুলিশের এ বর্বরোচিত হামলার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।