সোমবার, ২৮শে জুন, ২০২৬ ইং, রাত ১২:৪৪
শিরোনাম :
বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি টাকা উধাও

ডেস্ক রিপোর্ট  রাজধানীর বংশালে ঢাকা ব্যাংকের ব্রাঞ্চের ভল্ট থেকে চার কোটি টাকা উধাওয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যাংকের দুই কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তারা হলেন, ব্রাঞ্চের ক্যাশ-ইনচার্জ রিফাজুল হক ও ম্যানেজার (অপারেশন) এমরান আহমেদ।

গতকাল বৃহস্পতিবার ওই ব্রাঞ্চের কর্মকর্তারা ভল্ট থেকে চার কোটি টাকা উধাওয়ের ঘটনা জানতে পারে। এরপর ওইদিনই তাদের বংশাল থানা-পুলিশে সোপর্দ করা হয়।

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘এ ঘটনায় মামলা হয়নি, তাই ৫৪ ধারায় আটক করে রিফাজুল হক ও এমরান আহমেদকে কোর্টে পাঠানো হয়েছে।’

তবে এ ঘটনায় এখনো মামলা না হওয়ায় বিস্তারিত জানা যায়নি।