মঙ্গলবার, ৩রা নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৫
শিরোনাম :
পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ

পানিসম্পদ মন্ত্রণালয়ে রাজস্ব খাতে নিয়োগ

ডেস্করিপোর্ট  পানিসম্পদ মন্ত্রণালয়ের পানিসম্পদ পরিকল্পনা সংস্থায় রাজস্ব খাতে জনবল নিয়োগ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে চার পদে ৪ জনকে নেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন যে কেউ।

পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর/পিএ (গ্রেড-১৩)
পদ সংখ্যা: ১ জন
আবেদনের যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে থেকে স্নাতক বা সমমান পরীক্ষায় পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
বেতন: ১১০০০/- থেকে ২৬৫৯০/-

পদের নাম : সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪)
পদ সংখ্যা: ১ জন
আবেদনের যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান পরীক্ষায় পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
বেতন: ১০২০০/- থেকে ২৪৬৮০/-

পদের নাম: গাড়িচালক (লাইট, গ্রেড ১৬)
পদ সংখ্যা: ১ জন
আবেদনের যোগ্যতা: বৈধ লাইসেন্স ও গাড়ি চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৯৩০০/- থেকে ২২৪৯০/-

পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী (গ্রেড ২০)
পদ সংখ্যা: ১ জন
আবেদনের যোগ্যতা: ৫ম শ্রেণি পাস বা পেশাদার ঝাড়ুদার।
বেতন: ৮২৫০/- থেকে ২০০১০/-

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ফরম পাওয়া যাবে https://warpo.portal.gov.bd/sites/default/files/files/warpo.portal.gov.bd/notices/4ea7a40a_2d1b_498e_8497_9eaa80bacb7f/2021-07-12-10-24-64bb35fea12320dd594d0f4666e850a4.pdf -এ ওয়েবসাইটে। আবেদনপত্রের সঙ্গে ৫০০ টাকার এমআইসিআর নম্বরযুক্ত ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার সংযুক্ত করতে হবে।

আবেদনের ঠিকানা: আগ্রহীদের আবেদন ফরম সচিব, ওয়ারপো, ৭২ গ্রিন রোড, ঢাকা- ১২১৫ বরাবর পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: আগ্রহীরা ২০২১ সালের ৫ আগষ্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।