বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৭
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

স্মার্টফোন ক্যামেরায় আসছে গরিলা গ্লাস

অনলাইন ডেস্ক  স্মার্টফোনের ডিসপ্লে রক্ষায় নির্মাতা প্রতিষ্ঠানগুলো গরিলা গ্লাসের ব্যবহার করে। তবে এবার স্মার্টফোনের ক্যামেরায়ও নজর দিচ্ছে করনিং। অ্যাপলের আইফোনসহ বিভিন্ন হাই-অ্যান্ড স্মার্টফোনে যেখানে পেছনের ক্যামেরা রক্ষায় স্যাফায়ার ক্রিস্টাল ব্যবহার করা হয়, সেখানে গরিলা গ্লাস ডিএক্স সবচেয়ে ভালো হবে বলে বিশ্বাস করছে করনিং।

জানা গেছে, শুধু ক্যামেরা রক্ষাই নয়, এই গ্লাসে অ্যান্টি-রিফ্লেকটিভ কোটিং ব্যবহার করা হচ্ছে। ক্যামেরা সেন্সর যে আলো পায় আর এই কোটিংয়ের ফলে সেটি বৃদ্ধি পাবে বলে জানিয়েছি করনিং। করনিং গরিলা গ্লাসের ভাইস প্রেসিডেন্ট ও মহাব্যবস্থাপক ইয়ামিন আমিন বলেন, আমরা ক্যামেরা লেন্স কাভারের জন্য একটি যথাযথ সল্যুউশন তৈরি করেছি। ক্যামেরা লেন্সের জন্য ৯৮ শতাংশ আলো ক্যাপচারিংয়ের মাধ্যমে আমাদের গ্লাস কম্পোজিট হাই-কোয়ালিটি ছবি এবং ভিডিও ধারণ করতে সহায়তা করে।

এ ছাড়া এটি ক্যামেরা ডিজাইনেও পরিবর্তন আনবে। ওয়্যারড জানিয়েছে, করনিংয়ের এই নতুন গরিলা গ্লাস নিয়ে প্রথম এক বা একাধিক ডিভাইস উন্মোচন করতে পারে স্যামসাং। আগামী আগস্টেই এ উন্মোচন অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে।