শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৭
শিরোনাম :
মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

আফগানিস্তানে জাতিসংঘ কম্পাউন্ডে হামলা, পুলিশ গার্ড নিহত

অনলাইন ডেস্ক  আফগানিস্তানের হেরাতে জাতিসংঘ কম্পাউন্ডে হামলায় একজন পুলিশ গার্ড নিহত হয়েছে। পশ্চিমাঞ্চলীয় শহরটির উপকণ্ঠে সরকারি বাহিনী ও তালেবানের মধ্যে তীব্র লড়াইয়ের প্রেক্ষাপটে জাতিসংঘ কম্পাউন্ডে এ হামলা চালানো হয়।

গত মে মাস থেকেই আফগানিস্তানে সহিংসতা বেড়ে গেছে। দেশটি থেকে মার্কিন নেতৃত্বাধীন বিদেশী সৈন্য চূড়ান্তভাবে প্রত্যাহারের পর থেকে তালেবান তাদের হামলা জোরদার করে। ইতোমধ্যে তালেবান হেরাতসহ আফগানিস্তানের অনেকগুলো জেলা দখলে নেয়ার দাবি করেছে।

ইউনাইটেড নেশন্স এসিসট্যান্স মিশন ইন আফগানিস্তান (ইউএনএএমএ) এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবার হেরাত নগরীর উপকণ্ঠে তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে তুমুল লড়াইয়ের কারণে অনেক পরিবার পালাতে বাধ্য হয়েছে। সংঘর্ষকালে হেরাতের জাতিসংঘ কম্পাউন্ডে রকেট চালিত গ্রেনেড ও বন্দুক হামলা হয়।

আফগানিস্তানে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি দেবোরাহ লিয়ন্স কঠোর ভাষায় এ হামলার নিন্দা জানান। তিনি বলেন, হামলাকারীদের চিহিৃত করে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে।

এদিকে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রও। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এক বিবৃতিতে বলেছেন, আফগানিস্তানে জাতিসংঘ এমন একটি বেসামরিক সত্তা যা শান্তি প্রচেষ্টাকে সমর্থন, আফগান নাগরিকের অধিকারকে এগিয়ে নিতে এবং মানবাধিকার ও উন্নয়ন সহায়তা দেয়ার ওপর গুরুত্বারোপ করে। তিনি অবিলম্বে আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরুর আহ্বান জানিয়েছেন।