ডেস্করিপোর্ট বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৭নং কবাই ইউনিয়নের দক্ষিন শিয়ালঘূনী গ্রামের পাঁচ বছরের শিশু ধর্ষণের ঘটনা চল্লিশ হাজার টাকায় রফাদফার অভিযোগ উঠেছে।
রবিবার (১৯ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম বাদল এই শিশু ধর্ষণের ঘটনার রফাদফা করেছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
চেয়ারম্যান জহিরুল ইসালম বাদল জানান, ঘটনা শোনার পরে দুই পক্ষকে ডেকে ছিলাম তারা আসার পরে নিজেরাই মিলমিশ হয়ে গেছে। তবে রফাদফার বিষয়টি মিথ্যা।
শিশু ধর্ষণের বিষয়ে কবাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জব্বার শিকদার বলেন, আমি বিষয়টি জানি এবং এ ঘটনার সালিশি করেছেন বাদল চেয়ারম্যান।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ইউনিয়নের দক্ষিন শিয়ালগুনি গ্রামের আব্দুর রাজ্জাক (৬৫) পার্শবর্তী এক শিশুকে জোড় পুর্বক ধর্ষণ করেন। এঘটনা জানাজানি হলে ইউনিয়ন চেয়ারম্যান জহিরুল ইসলাম বাদলের হস্তক্ষেপে চল্লিশ হাজার টাকায় রফাদফা করেন।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি তদন্ত সত্য রঞ্জন খাসকেল বলেন, থানায় এ ধরনের কোনো অভিযোগ পাইনি যেহেতু শুনলাম খোঁজ-খবর নিয়ে দেখছি।