শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:৪৯
শিরোনাম :
শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ বিএম কলেজের অশ্বিনীকুমার হলে মধ্যরাতে উত্তেজনা,সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে হামলার চেষ্টা বরিশালে হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন বরিশালকে নিরাপদ,পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলা হবে-এনসিপির মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভিডিওকলে মায়ের সঙ্গে অঝরে কাঁদলেন আরিয়ান খান

অনলাইন ডেস্ক  মাদককাণ্ডে জামিন পেলেন না শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। আরিয়ানের জামিনের আবেদনের রায় স্থগিত রেখেছে মুম্বাই সেশন কোর্ট। অর্থাৎ আগামী ২০ অক্টোবর পর্যন্ত কারাবন্দিই থাকতে হবে শাহরুখপুত্রকে।

এমন হতাশার খবরে মুষড়ে পড়েছেন শাহরুখ ও গৌরি খান। ছেলেকে একনজর দেখতে হাউমাউ করে কাঁদছেন গৌরি। কিন্তু সেই কপালও নেই শাহরুখপত্নীর।

কারণ করোনাবিধির জন্য ভারতের কারাবন্দিরা পরিবারের সঙ্গে সামনাসামনি দেখা করতে পারছেন না। মাসে দুই অথবা তিনবার পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিওকলে কথা বলেন বন্দিরা। আর আরিয়ানও সেই নিয়মেই আবদ্ধ।

আর্থার রোড জেল সূত্রের বরাতে কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বাবা শাহরুখ খান ও মা গৌরি খানের সঙ্গে শুক্রবার ১০ মিনিট ভিডিওকলে কথা বলেছেন আরিয়ান খান। মনিটরেই ছেলের মুখ দেখতে পেয়ে খুশি গৌরি। জানতে চান, জেলে কী কী ঘটছে, তার সঙ্গে কেমন ব্যবহার হচ্ছে, খুব কষ্ট বা কোনো সমস্যা হচ্ছে কিনা। জেলের খাবার খেতে সমস্যা হচ্ছে কিনা। মা-বাবার এসব প্রশ্নের জবাব দিতে গিয়ে অঝোরে কাঁদতে থাকেন আরিয়ান।

আরিয়ানের জামিনের একের পর এক শুনানিতে ব্যর্থ হচ্ছেন ভারতের প্রভাবশালী আইনজীবী সতীশ মানিশিন্দে। দেশটির জাতীয় মাদক নিয়ন্ত্রক সংস্থার (এনসিবি) যুক্তির সঙ্গে পেরে উঠছেন না তিনি।

এনসিবির দাবি, ২৩ বছরের তারকা-সন্তানের হোয়াটসঅ্যাপ চ্যাট তদন্ত করে জানা গেছে, তিনি আন্তর্জাতিক মাদকচক্রের সঙ্গে যুক্ত এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখতেন। তার কাছ থেকে নিষিদ্ধ মাদক সংগ্রহ করতেন।

একই অভিযোগে গ্রেফতার অপর অভিযুক্ত আরবাজ মার্চেন্টের কাছ থেকে আরিয়ান প্রায়শই মাদক কিনতেন বলে দাবি এনসিবির।