শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং, সকাল ৬:৩০
শিরোনাম :
দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ

কান্দাহারে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা

অনলাইন ডেস্ক  আফগানিস্তানের কান্দাহারে ‍জুমার নামাজের সময় একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানায়।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে খবরে বলা হয়, কান্দাহার শহরের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় একটি সূত্র টোলো নিউজকে জানায়, শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হতাহতের সংখ্যা অনেক হতে পারে।

এখন পর্যন্ত হতাহতের সংখ্যা সম্পর্কে কোনো সঠিক বা সরকারি প্রতিবেদন পাওয়া যায়নি।

এখনও কেউ এ হামলার দায় স্বীকার করেনি।