শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:০৮
শিরোনাম :
বরিশালে বি.এন.খান কলেজের নাম ব্যবহার করে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ বিএম কলেজের অশ্বিনীকুমার হলে মধ্যরাতে উত্তেজনা,সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে হামলার চেষ্টা বরিশালে হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন বরিশালকে নিরাপদ,পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলা হবে-এনসিপির মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু

ট্রেনের এসি বগিতে পাথর নিক্ষেপ, ৩ যাত্রী আহত

ডেস্করিপোর্ট  ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের এসি বগিতে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। দুষ্কৃতিকারীদের ছোঁড়া পাথরের আঘাতে শিশুসহ তিন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার রাতে কুমিল্লার সদর উপজেলার বানাশুয়া ব্রিজের আগে ট্রেনে পাথর নিক্ষেপের এ ঘটনা ঘটে।

আহত দুজনের নাম জানা গেছে- তারা হলেন- শিশু নুসরাত জাহান মুন (৮), কামরুল ইসলামসহ (৫০)।

রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেন বানাশুয়া এলাকায় পৌঁছালে দুষ্কৃতিকারীরা ট্রেনের এসি বগিতে পাথর নিক্ষেপ করে। পাথরের আঘাতে ট্রেনটির ৬০১৭ নম্বর বগির ১ নম্বর কেবিনের জানালার গ্লাস ভেঙে পাথর ভিতরে ডুকে যায়। এ সময় পাথরের আঘাতে শিশুসহ তিন যাত্রী আহত হয়।

এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ট্রেনটি লাকসাম স্টেশনে পৌঁছালে ট্রেনের যান্ত্রিক বিভাগের কর্মচারীরা ক্ষতিগ্রস্ত গ্লাসের ওপর একটি কাগজ লাগিয়ে দেন।

লাকসাম রেলওয়ে থানা পুলিশের ওসি মো. জসিম উদ্দিন বলেন, ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনাটি শুনেছি। দুষ্কৃতিকারীদের ছোঁড়া পাথরের আঘাতে শিশুসহ তিন যাত্রী আহত হয়েছেন। আমরা বিষয়টির খোঁজ নিচ্ছি এবং জড়িতদের আটকের চেষ্টা করছি।