এইচ এম রাসেল রাজ,লক্ষ্মীপুর প্রতিনিধিঃলক্ষ্মীপুরে বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লক্ষ্মীপুর ইউনিটের উদ্যোগে ইউনিট অফিস থেকে থেকে র্যালি বের হয়ে শহরের রেহান উদ্দিন ভুঁইয়া সড়ক প্রদক্ষিণ করে।
পরে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে যুব রেড ক্রিসেন্টের লক্ষ্মীপুর ইউনিট এর যুব প্রধান মোঃ আবদুল আউয়াল খোকন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন লক্ষ্মীপুর ইউনিটের সেক্রেটারি ইসমাইল হোসেন ফারুক।
যুব রেড ক্রিসেন্ট এর জনসংযোগ ও পরিকল্পনা বিভাগীয় প্রধান আশরাফুল মোবারক এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, নির্বাহী সদস্য মাসুদুর রহমান ভুট্টু, ইউনিট লেভেল অফিসার নাসরিন আক্তার, জনসংযোগ ও পরিকল্পনা বিভাগীয় উপ-প্রধান নুর হোসেন রাশেদ, যুব সদস্য প্রকাশ চন্দ্র সরকার প্রমুখ।
সভায় বক্তারা প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয়তা ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সকলের মাঝে ধারণা প্রদান করেন।