শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, রাত ৯:৩১
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

আরব আমিরাতের প্রেসিডেন্ট মারা গেছেন

অনলাইন ডেস্ক  সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এবং আবু ধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান শুক্রবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

শুক্রবার প্রেসিডেন্সিয়াল মন্ত্রণালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়।

এক বিবৃতিতে প্রেসিডেন্সিয়াল মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, আরব আমিরাতের সাধারণ জনগণ, আরব ও ইসলামিক বিশ্ব এবং পুরো বিশ্ব প্রেসিডেন্টের মৃত্যুতে সমবেদনা জানাচ্ছে প্রেসিডেন্সিয়াল মন্ত্রণালয়।

শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ২০০৪ সালের ৩ নভেম্বর থেকে আরব আমিরাতের প্রেসিডেন্ট ও আবুধাবির শাসকের দায়িত্ব পালন করে আসছিলেন।

২০০৪ সালে শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের বাবা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান মারা গেলে তিনি প্রেসিডেন্ট হন।

শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি আরব আমিরাতের দ্বিতীয় প্রেসিডেন্ট ও আবু ধাবির ১৬তম শাসক ছিলেন।

তিনি শেখ জায়েদের সর্বকনিষ্ঠ ছেলে ছিলেন।

প্রেসিডেন্ট হওয়ার পর শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান আবু ধাবির অবকাঠামো উন্নয়নে মনোযোগ দেন।

আরব আমিরাতের বর্তমান অবস্থানের জন্য তার অবদান অনস্বীকার্য।

তিনি দেশটির তেল ও গ্যাসের ওপর গুরুত্বারোপ করেছিলেন।