ডেস্করিপোর্ট টাঙ্গাইলের মধুপুরে বিদেশি মদসহ তুষার রেমা নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার রাতে ডিবি পুলিশের একটি টিম ক্রেতা সেজে উপজেলার জলছত্র বাজার থেকে তাকে গ্রেফতার করে।
এ সময় তুষারের কাছ থেকে ২৮ বোতল এসি ব্ল্যাক ব্রান্ডের মদ জব্দ করা হয়।
গ্রেফতার তুষার রেমা উপজেলার বেরীবাইদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য।
এ ঘটনায় জেলা ডিবি (দক্ষিণ) পুলিশের এসআই রাইজ উদ্দিন বাদী হয়ে থানায় মামলা করেছেন।
মধুপুর থানার ওসি মাজহারুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।