বৃহস্পতিবার, ১লা জুলাই, ২০২৬ ইং, রাত ১:৫০
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দফতরের উপপরিচালক সেলিনা বেগমকে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: হুমায়ুন কবির স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয়, গত ১৪ মে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কেন্দ্রীয় ফুটবল দলের খেলোয়াড়দের দেয়া সুনির্দিষ্ট অভিযোগ পত্রের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর অনুচ্ছেদ ২ (খ) এর (আ) মোতাবেক দায়িত্বে অবহেলার বিষয়টি সুষ্ঠুভাবে তদন্তের লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় আইনের ধারা ৪৪-এর (৬) মোতাবেক সেলিনা বেগমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

তবে সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকীভাতা প্রাপ্য হবেন বলে আদেশে উল্লেখ করা হয়।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিপক্ষে ম্যাচ ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের। কিন্তু মাঠে উপস্থিত হয়েও শেষ পর্যন্ত খেলা থেকে বাদ পড়তে হয় ববি ফুটবল দলকে। অভিযোগ ওঠে, শারীরিক শিক্ষা দফতরের এই কর্মকর্তার অসহযোগিতা ও দায়িত্বে অবহেলার কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে অংশগ্রহণ করতে পারেনি বরিশাল বিশ্ববিদ্যালয়।

এরপর চট্টগ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ে ফিরে গত ১৪ মে ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় এবং সাধারণ শিক্ষার্থীরা শারীরিক শিক্ষা দফতরের এই কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেন। একইসাথে তাকে আগামী ছয় ঘণ্টার মধ্যে বরখাস্ত করার আলটিমেটাম ও জোর দাবি জানান তারা।

শিক্ষার্থীদের দাবির মুখে শেষ পর্যন্ত তদন্তের স্বার্থে এ ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।