সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১৬
শিরোনাম :
পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ

জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২ মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১

আন্তর্জাতিক ডেস্ক ।। ইরান-সম্পর্কিত সংঘাতের জেরে জর্ডানে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন সেনা সদস্য নিখোঁজ রয়েছেন।

শনিবার (১৮ জুলাই) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে। সেন্টকমের এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে বলা হয়, গত ১৭ জুলাই জর্ডানে ইরানি হামলা প্রতিহত করার সময় সেন্টকম ও সহযোগী বাহিনীর দুই মার্কিন সেনা নিহত হন। এ সময় একজন সেনা সদস্য নিখোঁজ হন।

হামলায় আহত আরও চার মার্কিন সেনাকে জর্ডানের একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া কয়েকজন সামান্য আহত হলেও তারা কাজে ফিরেছেন বলে জানিয়েছে সেন্টকম।

নিহত সেনাদের পরিচয় তাদের স্বজনদের জানানোর ২৪ ঘণ্টা না হওয়া পর্যন্ত প্রকাশ করা হবে না বলে জানিয়েছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ।

এদিকে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিহত সেনাদের স্মরণ করে লিখেছেন, ‘বিদায়, বীরেরা। আপনাদের এই আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও দৃঢ় করেছে।’

এর আগে শনিবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জর্ডানের আল-আজরাকে মার্কিন বাহিনীর ব্যবহৃত একটি ঘাঁটিতে হামলার দায় স্বীকার করে। আইআরজিসির দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে চালানো ওই হামলায় বেশ কয়েকটি বিমান ‘সম্পূর্ণরূপে ধ্বংস’ হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর হতাহতের পরিসংখ্যান অনুযায়ী, এ ঘটনার মধ্য দিয়ে প্রায় পাঁচ মাস ধরে চলা সংঘাতে নিহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।