শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৩১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

করোনা ভাইরাসে বিশ্বজুড়ে ৭০ হাজার রোগী সুস্থ হয়েছেন

অনলাইন ডেস্ক  করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর বিশ্বের প্রায় ৭০ হাজার রোগী সুস্থ হয়েছেন। এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদনে বলা হয়, গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর এতে আক্রান্ত হয়েছেন বিশ্বের প্রায় এক লাখ ২৭ হাজার মানুষ।এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বিশ্বের প্রায় ৪ হাজার৭শ মানুষ।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদনে আরো বলা হয়, মৃতদের মধ্যে বয়স্কদের সংখ্যাই বেশি। আর আক্রান্তদের শরীরে জ্বর এবং সর্দির উপসর্গ পাওয়া গেছে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত খুব গুরুতর না হলে দুই সপ্তাহের মধ্যেই রোগী সুস্থ হয়ে যায়। এছাড়া অবস্থা গুরুতর হলে করোনা ভাইরাস থেকে সেরে উঠতে ছয় সপ্তাহের মতো সময় লাগতে পারে। সর্দি, জ্বর, শুকনো কাশি, শ্বাস কষ্টই করোনায় আক্রান্ত হওয়ার লক্ষণ বলেও জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশ করোনা ভাইরাসে উৎপত্তি হয়। চীনের মূল ভূখণ্ডে কমে এসেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮০হাজার ৮১৩ জন। দেশটিতে করোনা ভাইরাসে মারা গেছেন ৩ হাজার ১৭৬ জন।