সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:০৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

করোনায় আক্রান্ত তৃতীয়জনও সুস্থ হয়ে উঠছেন

ডেক্সরিপোর্ট  করোনা ভাইরাসে নতুন কেউ আক্রান্ত হননি। এর আগে আক্রান্ত তৃতীয় রোগীও সুস্থ হয়ে উঠছেন। সর্বশেষ নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ পাওয়া গেছে। ২৪ ঘণ্টার মধ্যে আরেকবার নমুনা পরীক্ষা নেগেটিভ আসলেই তাকে করোনা মুক্ত ঘোষণা করা হবে। ইতোপূর্বে আক্রান্ত অপর দু’জনের পরপর দুবার নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আশায় তাদের করোনা মুক্ত ঘোষণা করা হয়।

শনিবার সকালে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর সম্মেলন কক্ষে করোনাভাইরাস সম্পর্কিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সাবরিনা ফ্লোরা এ তথ্য জানান

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ২৪ জনের নমুনা পরীক্ষা করা হলেও করোনাভাইরাস আক্রান্ত কাউকে পাওয়া যায়নি। এ নিয়ে আইইডিসিআর ল্যাবরেটরিতে মোট ২৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়। করোনা আক্রান্ত সন্দেহে ৯ জনকে হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি রাখা হয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৪ জন। গত ২৪ ঘণ্টায় আইইডিসিআর থেকে সেবা গ্রহণ করেছেন ৩১ জন।

গত ২৪ঘন্টায় আইইডিসিআরের হটলাইনে সর্বমোট কল এসেছে ৩ হাজার ৬৮৫ জনের। মোট কলের মধ্যে করোনাভাইরাস সম্পর্কে জানতে চেয়েছেন ৩ হাজার ৬০৩ জন।