সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:০৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

মিরপুরে ঝুটপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

ডেক্সরিপোর্ট  রাজধানীর মিরপুর ১০-এর ঝুটপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবরে পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

শনিবার বেলা ১টা ২৫ মিনিটে আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সূত্র।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। ১ ঘণ্টার চেষ্টাতেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুনের উৎসের বিষয়টি এখনো নিশ্চিত নই। এ ঘটনায় কোনো হতাহত হয়েছে কিনা জানা যায়নি।

উল্লেখ্য, গত বুধবার সকাল পৌনে ১০টায় মিরপুরের রূপনগরের বারেকের বস্তিতে আগুন লাগে। স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিসের ২৫ টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এরইমধ্যে বস্তির ১০ হাজার ঘরের অধিকাংশই পুড়ে ছাই হয়ে নিঃস্ব হয় শতাধিক পরিবার।

সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই মিরপুরের ঝুটপট্টিতে আগুন লাগল। এ ঘটনা রাজধানীর নাগরিকদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।