রবিবার, ১লা নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৪১
শিরোনাম :
মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ বরিশালে বি.এন.খান কলেজের নাম ব্যবহার করে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ বিএম কলেজের অশ্বিনীকুমার হলে মধ্যরাতে উত্তেজনা,সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে হামলার চেষ্টা বরিশালে হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন বরিশালকে নিরাপদ,পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলা হবে-এনসিপির মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

আক্রান্ত দেশগুলো থেকে আসা যাত্রীরা কোয়ারেন্টাইনে না গেলে জেল-জরিমানা

ডেক্সরিপোর্ট  প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত দেশগুলো থেকে আসা যাত্রীরা কোয়ারেন্টাইনে না গেলে জেল-জরিমানার হুশিয়ার দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার সকালে ইতালি থেকে দেশে ফেরত ১৪২ জনের সবাইকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দিয়ে এমন হুশিয়ারি দেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরবর্তী সময়ে আক্রান্ত দেশগুলো থেকে কোনো যাত্রী দেশে এলে তাদেরও বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হবে। এ ছাড়া কেউ যদি এ নির্দেশ অমান্য করে, তাহলে জেল-জরিমানা করা হবে বলে জানান তিনি।

করোনাভাইরাসে আক্রান্ত দেশ ইতালির রোম থেকে ১৪২ জন বাংলাদেশি যাত্রী আজ সকাল ৮টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। পরে তাদের আশকোনা হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তবে কারো শরীরেই করোনাভাইরাস পাওয়া যায়নি বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে কারো দেহে এ ভাইরাস ধরা না পড়লেও তাদের দুই সপ্তাহে কোয়ারেন্টাইনে রাখা হবে।