সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫৬
শিরোনাম :
পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ

করোনা সংক্রমণের শঙ্কায় রাবি ও রুয়েট বন্ধ ঘোষণা

রাবি প্রতিনিধি  করোনা ভাইরাসের সংক্রমণের শঙ্কায় আগামী ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে রাবি প্রশাসনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।

একইদিনে বিকেলে জরুরি সভা করে বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলসমূহ বন্ধ ঘোষণা করেছে রুয়েট প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন রুয়েটের ছাত্র কল্যাণ পরিষদের পরিচালক অধ্যাপক রবিউল আওয়াল।

এছাড়া আবাসিক হলসমূহ বন্ধ থাকবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন হল প্রাধ্যক্ষ পরিষদের আহবায়ক অধ্যাপক আব্দুল আলিম।
জানতে চাইলে রাবি প্রক্টর ও ভারপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা অধ্যাপক লুৎফর রহমান বলেন, করোনা মহামারী আকার ধারণ করার আগেই আমাদের সচেতন হতে হবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী মিলে প্রায় ৪০ হাজার মানুষের সমাগম। এই বড় জনগোষ্ঠীর মধ্যে থেকে একজন আক্রান্ত হলে তা দ্রæত ছড়িয়ে পড়তে পারে। তাই সবকিছু বিবেচনা করে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা হয়।

এদিকে রাবির আবাসিক হলসমূহ বন্ধ থাকবে জানিয়ে হল প্রাধ্যক্ষ পরিষদের আহবায়ক অধ্যাপক আব্দুল আলিম বলেন, প্রাধ্যক্ষ পরিষদ কমিটির এক জরুরী সভায় আবাসিক হলসমূহ বন্ধ রাখার সিন্ধান্ত নেয়া হয়েছে। তবে ক্লাস পরীক্ষা এবং হল বন্ধ থাকলেও অফিস সমূহ খোলা থাকবে। এ বিষয়ে প্রতিটি হলে নোটিশ দেওয়া হয়েছে।

রুয়েটের ছাত্র কল্যাণ পরিষদের পরিচালক অধ্যাপক রবিউল আওয়াল বলেন, সোমবার বিকেলে একাডেমিক কাউন্সিলের জরুরি এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি নির্দেশনায় এই সিন্ধান্ত নেওয়া হয়। তবে অফিস সমূহ খোলা রাখা হবে।

এর আগে রোববার করোনা সংক্রমণের আশঙ্কায় সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করে। এছাড়া কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে।