রবিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১২:০৯
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার

অস্ট্রেলিয়ায় মারা যেতে পারে দেড় লাখ মানুষ

অনলাইন ডেস্ক  করোনাভাইরাসে অস্ট্রেলিয়ায় দেড় লাখ মানুষের মৃত্যু হতে পারে। এমন শঙ্কা প্রকাশ করেছেন দেশটির বিশেষজ্ঞরা।

অস্ট্রেলিয়ার ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার পল কেলি সোমবার বলেন, করোনায় যেকোন দেশের জনসংখ্যার ২০ থেকে ৬০ শতাংশ মানুষ আক্রান্ত হতে পারেন। এটি একটি সংক্রামক রোগ… এতে মৃত্যুর হার প্রায় এক শতাংশ, তাহলে আপনি হিসেব করে দেখুন।

অস্ট্রেলিয়ার জনসংখ্যার ২০ শতাংশ যদি আক্রান্ত হয় তাহলে এতে আক্রান্ত হবে ৪৮ লাখ মানুষ। এবং মৃত্যুর হার যদি এক শতাংশ হয় তাহলে মারা যাবে ৫০ হাজার মানুষ।

যদি আক্রান্তের হার ৪০ শতাংশ হয় তাহলে অস্ট্রেলিয়ায় আক্রান্ত হবেন ৯৬ লাখ এবং মারা যেতে পারেন ১ লাখ মানুষ। এবং আক্রান্ত যদি ৬০ শতাংশ হয় তাহলে আক্রান্ত হবেন দেড় কোটি মানুষ এবং মারা যাবেন প্রায় দেড় লাখ মানুষ।

পল কেলি আরও বলেন, ৬০ বছরের বেশি বয়সীরা এই রোগের ঝুঁকিতে বেশি। এছাড়া ৮০ বছরের বয়সীদের মধ্যে এই রোগে মৃত্যুর হার বেশি।

ইতিমধ্যে অস্ট্রেলিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭৫ জন। মারা গেছেন ৩ জন। দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন দেশজুড়ে নানা বিধি নিষেধ জারি করেছেন। দেশটিতে ৫০০ জনের মানুষ একসঙ্গে জড়ো হওয়াতে নিষেধাজ্ঞা জ্ঞাপন করেছেন।

এদিকে করোনায় এখন পর্যন্ত সারা বিশ্বে ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭ হাজারের বেশি মানুষ।