শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:২৫
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার

২০০ টাকার নোট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কাল থেকে পাওয়া যাবে

ডেক্সরিপোর্ট  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং মুজিববর্ষ উদযাপন উপলক্ষে প্রথমবারের মতো ২০০ টাকা মূল্যমান প্রচলনযোগ্য স্মারক ব্যাংক নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে নতুন ২০০ টাকার নোট ও স্মারক মুদ্রা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে আনুষ্ঠানিকভাবে এ নোট ও স্মারক মুদ্রা উদ্বোধন করা হয়।

জানা গেছে, প্রথমবারের মতো ২০০ টাকা মূল্যমান প্রচলনযোগ্য স্মারক ব্যাংক নোট ছাড়াও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এবং মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাজারে ১০০ টাকা মূল্যমান স্মারক নোট, ১০০ টাকা অভিহিত মূল্যের স্বর্ণ ও রৌপ্য স্মারক মুদ্রা ছাড়া হবে।

শতভাগ কটন কাগজে মুদ্রিত এবং ইউভি কিউরিং ভার্নিশযুক্ত গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত ২০০ টাকা মূল্যমান স্মারক ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১৪৬ মিমি/৬৩ মিমি। স্মারক ব্যাংক নোটটির সামনভাগের বাম পাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং ব্যাকগ্রাউন্ডে নোটের মূল্যমান ‘২০০’ ও ‘২০০’ ডিজাইন হিসেবে মুদ্রিত রয়েছে।

এছাড়া নোটের ওপরের অংশে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ ‘১৯২০-২০২০’, ওপরে ডানদিকে কোনায় ইংরেজিতে মূল্যমান ‘২০০’ ও ডানদিকে নিচে কোনায় বাংলায় মূল্যমান ‘২০০’ লেখা রয়েছে। নোটের পেছনভাগে ডানদিকে গ্রামবাংলার বহমান নদী ও নদীর পারের দৃশ্য (নদীর বুকে নৌকা, নদীর পারে পাটক্ষেত ও নৌকায় পাট বোঝাইয়ের দৃশ্য) এবং এর বাম পাশে বঙ্গবন্ধুর যুক্তফ্রন্টের মন্ত্রী থাকাকালীন একটি ছবি মুদ্রিত রয়েছে।

আগামীকাল বুধবার (১৮ মার্চ) থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসসহ অন্যান্য শাখা অফিসগুলোতে পাওয়া যাবে ২০০ টাকার নোট।