সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৪৯
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

করোনা শনাক্তে কিটসহ চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে চীন

অনলাইন ডেস্ক  প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্তের জন্য প্রয়োজনীয় কিটসহ বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জামাদি দিচ্ছে চীন। ঢাকায় চীনা দূতাবাস থেকে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।

বুধবার সন্ধ্যায় ঢাকায় চীনা দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চীনের সহায়তার মধ্যে থাকবে করোনা শনাক্তের কিট। এর পাশাপাশি মহামারী ঠেকানোর জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বাংলাদেশকে সরবরাহ করবে দেশটি।

চীনা দূতাবাস বলছে, বাংলাদেশ চীনের বন্ধুরাষ্ট্র। করোনাভাইরাস নিয়ে যে মহামারী পরিস্থিতি তৈরি হয়েছে, তা প্রতিরোধে চীন সময়ই বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে কাজ করবে।

প্রসঙ্গত চীনের হুবেই থেকে বিশ্বময় ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এ রোগে এখন পর্যন্ত ৮৮০০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২ লাখ ২০ হাজার মানুষ। সুস্থ হয়ে উঠেছেন ৮৪ হাজার মানুষ।

এই সংক্রমণ বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। করোনায় বাংলাদেশে একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১৪ জন।