সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৩৬
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

আরো ঝুঁকিপূর্ণ ও কঠিন সময় আসছে: সাঈদ খোকন

ডেক্সরিপোর্ট  করোনার প্রকোপ হিসেবে সামনের দিনগুলোকে আরো ঝুঁকিপূর্ণ ও অত্যন্ত কঠিন হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে হাইকোর্ট প্রাঙ্গণে ৮০০ ছিন্নমূল ও হতদরিদ্রের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি এ মন্তব্য করেন।

কষ্ট হলেও এ সময় তিনি নগরবাসীকে ঘরে থাকার আহবান জানান। খাবারের কোন সংকট হবে না দাবি করে মেয়র জানান, পর্যায়ক্রমে ৫০ হাজার গরিব মানুষের মাঝে এ ত্রাণ বিতরণ করা হবে। তবে, ত্রাণ সামগ্রী সিটি করপোরেশনের ময়লার গাড়ি দিয়ে সরবরাহ করায় সমালোচনার শিকার হন মেয়র সাঈদ খোকন।

মেয়র সাঈদ খোকন বলেন, আগামী দিনগুলো অত্যন্ত কঠিন সময়। আমরা ঘরে থাকি, সুস্থ থাকি, সাবধানে থাকি। সেই সঙ্গে নিজের জীবনকে রক্ষা করি। আমাদের প্রিয়জনের জীবনকে রক্ষা করি।