সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৪৩
শিরোনাম :
পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ

ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক  করোনা ভাইরাস আক্রান্ত হয়ে ইতালিতে গত ২৪ ঘণ্টায় ৮৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৪২৮ জন।

এদিকে দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে. ৪ হাজার ৫৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এতে ইতালিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫ হাজার ৭৯২ জন।

এছাড়াও চীন থেকে ছড়িয়ে পড়া কোভিড-১৯ করোনা ভাইরাসে বাংলাদেশ সময় মঙ্গলবার পর্যন্ত সাড়া বিশ্বের দুইশতর বেশি দেশে ৮ লাখ ২৩ হাজার ২০০ মানুষ সংক্রমিত হয়েছে। বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ১ লাখ ৭৪ হাজার মানুষ। আর ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে প্রায় ৪০ হাজার ৬৩৩ জন।