সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৩০
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

আত্মগোপনে থেকে অডিও বার্তা দিলেন মাওলানা সাদ

অনলাইন ডেস্ক  সরকারি নির্দেশ অমান্য করে জমায়েতের মাধ্যমে করোনা ভাইরাস ছড়ানোর অভিযোগে মামলা হওয়ায় পর আত্মগোপনে রয়েছেন ভারতের তাবলিগ জামাতের শীর্ষ নেতা মাওলানা সাদ কান্দলভি। তবে বুধবার তার দুটি অডিও বার্তা প্রকাশিত হয়েছে।

ওই দুটি অডিও বার্তা সাদ কান্দলভি দাবি করেন, তিনি দিল্লিতেই রয়েছেন। এক চিকিৎসকের পরামর্শ মেনে তিনি নিজেকে আইসোলেশনে রেখেছেন।

প্রথম অডিও বার্তা, যেটি মার্কাজ ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে, তাতে মাওলানা সাদকে বলতে শোনা যায়, মৃত্যুর জন্য শ্রেষ্ঠ জায়গা হল মসজিদ। তিনি জোর দিয়ে দাবি করেন, তার অনুগামীদের কোনও ক্ষতি করতে পারবে না করোনা ভাইরাস।

দ্বিতীয় ক্লিপে অবশ্য একদম ভিন্ন সুরে কথা বলতে দেখা যায় মাওলানা সাদকে । সেখানে তিনি সকলকে সরকারের গাইডলাইন মেনে চলার পরামর্শ দেন এবং বড় জমায়েত এড়িয়ে চলতে বলেন। ওই অডিও বার্তায় তিনি বলেন, নিঃসন্দেহে সারা বিশ্বে যা হচ্ছে তা মানবতার অপরাধের ফল। আমাদের বাড়িতে থাকা উচিত। এটাই ঈশ্বরের ক্রোধ প্রশমিত করার একমাত্র উপায়। সকলকে চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে হবে ও প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে হবে। নিজেকের কোয়ারান্টাইন করে রাখুন, যেখানেই থাকুন না কেন। এটা ইসলাম বা শরিয়তের বিরোধী নয়।

গত মাসে নিজামুদ্দিন মারকাজে তাবলিগ জামাতে এসেছিলেন কয়েক হাজার মানুষ। সেখান থেকে শতাধিক মানুষের মধ্যে করোনা সংক্রমণের সম্ভাবনা তৈরি হয়। এখন পর্যন্ত ওই জমায়েতে ছিলেন এমন ২৪ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

এছাড়া সাতজনের মৃত্যু হয়েছে করোনায় আক্রান্ত হয়ে। ইতোমধ্যেই সিল করে দেওয়া হয়েছে সেই মসজিদ। সেখানকার আবাসিকদের বাড়িও পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় তাবলিগ জামাতের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মহামারি আইনে মামলা করা হয়। আর এরপর থেকেই আত্মগোপনে রয়েছেন মাওলানা সাদ কান্দলভি।